মূল অংশে যান
পুল স্টার ইন্টারন্যাশনালধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিতহজ লাইসেন্স নং ৫২১

মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য এবং পবিত্র হজ পালনের তাৎপর্য

এ সম্পর্কে মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন:

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

“আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” সূরা আয-যারিয়াত ৫১:৫৬

প্রায় জনশূন্য মাতাফে কাবা শরীফ
বাইতুল্লাহ শরীফ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত · লাইসেন্স নং ৫২১দুই যুগ ধরে হজ ও ওমরাহ সেবাসাথে হক্কানী আলেমমতিঝিল, ঢাকা
মসজিদুল হারামের প্রায় জনশূন্য মাতাফ ও কাবা শরীফ

১অধ্যায় ১ · বাইতুল্লাহ

বাইতুল্লাহ নির্মাণের উদ্দেশ্য

ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান; বাইতুল্লাহ মহান আল্লাহ তা'আলার এক অনন্য নিদর্শন।

আসমানের বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর নির্মাণ করা হয়। পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হলো এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, আর সেই ইবাদতের কেন্দ্র এই ঘর।

মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ঘোষণা করেন:

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

“নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্ধারিত হয়েছে, সেটিই বাইতুল্লাহ, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকতময়।”সূরা আলে ইমরান ৩:৯৬

বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস

সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা ভিত্তি স্থাপনের পর যুগে যুগে কাবাঘর পুনর্নির্মাণ করা হয়। তার ধারা:

  1. ১ফেরেশতাগণআল্লাহ তা'আলা সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা কাবাঘরের ভিত্তি স্থাপন করেন
  2. ২হযরত আদম (আ.)
  3. ৩হযরত শীস (আ.)
  4. ৪হযরত ইবরাহিম (আ.)পুত্র ইসমাঈল (আ.)-কে সাথে নিয়ে
  5. ৫আমালেকা সম্প্রদায়
  6. ৬জুরহুম গোত্র
  7. ৭কুসাই
  8. ৮কুরাইশ গোত্রএই নির্মাণে রাসূলুল্লাহ (সা.) নিজে শরিক ছিলেন
  9. ৯হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.)
  10. ১০হাজ্জাজ ইবনে ইউসুফ

পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে কাবাঘর আজকের রূপে বিদ্যমান।

২অধ্যায় ২ · বাইতুল্লাহর বৈশিষ্ট্য

মাতাফে দাঁড়িয়ে চিনে নিন বাইতুল্লাহ চত্বরের ঐতিহাসিক নিদর্শন

হাজরে আসওয়াদ, মুলতাযাম, মাকামে ইবরাহিম, হাতিম, যমযম, সাফা-মারওয়া: যে স্থানগুলোর সাথে জড়িয়ে আছে নবী-রাসূলদের স্মৃতি। নিচের মানচিত্রে একে একে আলোকিত হয়ে দেখাবে কোনটি কোথায়; যেকোনো নামে ছুঁয়ে বিস্তারিত দেখুন।

  • কাবার সোনালি দরজা

    কাবার দরজা

    দরজা ও হাজরে আসওয়াদের মাঝের দেয়ালই মুলতাযাম

  • কাবা শরীফ ও মাকামে ইবরাহিম

    মাকামে ইবরাহিম (আ.)

    দরজার সামনে; তাওয়াফের পর এর পেছনে দুই রাকাত

  • নিচ থেকে দেখা কাবার কোণ ও কিসওয়া

    কাবার কোণ ও কিসওয়া

    চার কোণের একটিতে হাজরে আসওয়াদ, আরেকটি রুকনে ইয়ামানি

তাওয়াফের দিকসায়ী১২৩৪৫৬৭৮৯
মানচিত্রটি বোঝানোর জন্য; মাপ অনুযায়ী নয়

১ / ৯

হাজরে আসওয়াদ

পূর্ব কোণ; এখান থেকেই তাওয়াফ শুরু ও শেষ

প্রতিটি স্থানের বিস্তারিত, তাওয়াফ ও সায়ীর নিয়মসহ, পড়ুন পূর্ণ হজ গাইডে।

পূর্ণ নিয়ম পড়ুন

৩অধ্যায় ৩ · কুরআন ও হাদিসে হজ

চার স্তম্ভের পর, যখন আল্লাহ সামর্থ্য দেন

কালিমা, নামাজ, রোজা, যাকাত। এই চার স্তম্ভের পর সামর্থ্যবান মুসলিমের জন্য আসে পঞ্চম স্তম্ভ, হজ।

  1. ১কালিমা
  2. ২নামাজ
  3. ৩রোজা
  4. ৪যাকাত
  5. ৫হজ
“ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত...”সহিহ বুখারি ৮, সহিহ মুসলিম ১৬
“মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে।”সূরা আলে ইমরান ৩:৯৭

রাসূলুল্লাহ (সা.) বলেছেন

  • “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল কথা ও পাপাচার থেকে বিরত থাকে, সে সদ্যোজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।”

    সহিহ বুখারি ১৫২১ · সহিহ মুসলিম ১৩৫০

  • “এক ওমরাহ থেকে আরেক ওমরাহ, এর মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা। আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।”

    সহিহ বুখারি ১৭৭৩ · সহিহ মুসলিম ১৩৪৯

  • “বাইতুল্লাহ শরীফে (মসজিদুল হারামে) এক রাকাত নামাজ আদায়ের সওয়াব অন্য মসজিদের এক লক্ষ রাকাত নামাজের সমতুল্য।”

    সুনানে ইবনে মাজাহ ১৪০৬

ইবরাহিম (আ.)-এর হজের ঘোষণা থেকে আরাফাতের মর্যাদা: কুরআন-হাদিসের আরও বাণী, আরবিসহ।

কুরআন-হাদিসের বাণী পড়ুন

৪অধ্যায় ৪ · হজ কি আমার উপর ফরজ?

হজ কি আমার উপর ফরজ হয়েছে?

পাঁচটি সহজ প্রশ্ন। সবগুলোর উত্তর “হ্যাঁ” হলে শরিয়তের বিধান মতে আপনার উপর হজ ফরজ।

বিস্তারিত জানতে চান?আমাদের সাথে পরামর্শ নিতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে।

পরামর্শ নিন →
  1. আমি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের মুসলিম
  2. শারীরিকভাবে সফর করার মতো সুস্থ আছি
  3. প্রয়োজনীয় খরচের বাইরে হজের টাকা আমার আছে
  4. আমার অনুপস্থিতিতে পরিবারের খরচ চলবে
  5. আমার উপর এমন কোনো ঋণ নেই যা হজের টাকায় শোধ করা জরুরি
মেঘলা আকাশের নিচে কাবা শরীফ

আল্লাহ তৌফিক দিয়েছেন? তাহলে আর দেরি নয়

সামর্থ্য থাকলে হজ ফরজ হয়ে গেছে। “আগামী বছর যাব” ভেবে অপেক্ষা করবেন না। স্বাস্থ্য, সময়, সুযোগ সবসময় একরকম থাকে না।

“যে ব্যক্তি হজের ইচ্ছা করে, সে যেন তাড়াতাড়ি করে। কারণ সে অসুস্থ হয়ে পড়তে পারে, বাহন হারিয়ে যেতে পারে, অথবা কোনো প্রয়োজন সামনে এসে যেতে পারে।”সুনানে ইবনে মাজাহ ২৮৮৩ · আবু দাউদ ১৭৩২
“কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।”সহিহ বুখারি ১৭৭৩ · সহিহ মুসলিম ১৩৪৯

হজ ফরজ হওয়ার বিধান বিস্তারিত জানতে চান? ঋণ, পরিবার বা স্বাস্থ্য নিয়ে প্রশ্ন থাকলে আমাদের আলেমের সাথে বিনামূল্যে কথা বলুন।

আলেমকে প্রশ্ন করুন

৫অধ্যায় ৫ · মনের প্রস্তুতি

হজের আগে মনকে প্রস্তুত করুন

হজ কোনো ভ্রমণ নয়, কোনো কেনাকাটাও নয়। এ এক ডাক, যে ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ সাদা দুই টুকরো কাপড়ে এক কাতারে দাঁড়ান। সেই সফরে পা বাড়ানোর আগে কয়েকটি কথা হৃদয়ে গেঁথে নিন।

১

আমি কিছু পেতে আসিনি

এই সফরে আমার পাওয়ার কিছু নেই। আল্লাহর নির্দেশে আর রাসূলুল্লাহ (সা.)-এর দেখানো পথে জীবনের কয়েকটি দিন শুধু তাঁর জন্য উৎসর্গ করতে এসেছি।

২

যে মাটিতে হেঁটেছেন রাসূল (সা.)

এই শহরেই তিনি জন্মেছেন, জাবালে নূরে বারবার উঠেছেন, এই মাটিতেই শায়িত আছেন সাহাবিগণ। সেখানে একটি সেজদার সুযোগ পাওয়া, এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে?

৩

ওখানকার দশ মিনিট, এখানকার দশ মিনিট নয়

প্রচণ্ড গরম, উঁচু-নিচু পথ আর লাখো মানুষের ভিড়ে হোটেল থেকে হারামের দশ-পনেরো মিনিটের পথও দীর্ঘ মনে হয়। নামাজে আসা-যাওয়াতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আগে থেকে জানা থাকলে মন প্রস্তুত থাকে।

৪

তর্ক নয়, ধৈর্য

খাবার, ঘর বা হোটেল নিয়ে উনিশ-বিশ হতেই পারে। হজের দিনগুলোতে কথা-কাটাকাটি নয়; ধৈর্য, ক্ষমা আর নিষ্ঠাই এই ইবাদতের সৌন্দর্য।

৫

আস্থা দুই দিক থেকেই

আপনি আমাদের উপর আস্থা রাখবেন, আর আমরা যা বলেছি ঠিক তা-ই করব। বলব এক, করব আরেক, এটা আমাদের কাছে প্রতারণা। এই দায়বদ্ধতা দুই পক্ষেরই।

“হজের মধ্যে কোনো অশ্লীল কথা নেই, কোনো পাপাচার নেই, কোনো ঝগড়া-বিবাদ নেই।”সূরা আল-বাকারা ২:১৯৭
“যে আল্লাহর জন্য হজ করল এবং অশ্লীল কথা ও পাপাচার থেকে বিরত থাকল, সে সদ্যোজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।”সহিহ বুখারি ১৫২১ · সহিহ মুসলিম ১৩৫০

যাত্রার আগেই একই দলের মানুষদের চিনে নিন, প্রশ্ন করুন, অভিজ্ঞদের কাছ থেকে শুনুন।

হজযাত্রীদের হোয়াটসঅ্যাপ পরিবারে যোগ দিন

৬অধ্যায় ৬ · হজের ৫ দিন

মিনা থেকে আরাফাত, আবার বাইতুল্লাহ

৮ থেকে ১২ জিলহজ: জীবনের সবচেয়ে মূল্যবান পাঁচটি দিন। স্ক্রল করুন, দিনগুলো একে একে সামনে আসবে।

  1. মক্কা
  2. মিনা
  3. আরাফাত
  4. মুজদালিফা
  5. মিনা
  6. মক্কা
  1. ৮ জিলহজ
    মিনাহজযাত্রীরা নিজ নিজ আবাসস্থল থেকে ইহরাম বেঁধে বাসে মিনায় যাবেন এবং বুকিং করা ক্যাটাগরি অনুযায়ী দলবদ্ধভাবে নির্ধারিত তাঁবুতে অবস্থান করবেন। মিনায় অবস্থান সুন্নত; এ সময় কুরআন তিলাওয়াত ও যিকিরে মগ্ন থাকবেন, একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভের আশায়।
  2. ৯ জিলহজ
    আরাফাতসূর্যোদয়ের পর মিনার তাঁবু থেকে বাসে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত দলবদ্ধভাবে নির্ধারিত তাঁবুতে অবস্থান করবেন। আরাফাতে অবস্থানই হজের মূল ফরজ।
  3. ৯–১০ রাত
    মুজদালিফাসূর্যাস্তের পর আরাফাত থেকে বাসে মুজদালিফায় যাবেন এবং খোলা আকাশের নিচে দলবদ্ধভাবে রাত যাপন করবেন। মুজদালিফায় রাতে খাবার পরিবেশন করা হয় না। এখান থেকে মোট ৪৯টি বা ৭০টি কঙ্কর সংগ্রহ করবেন।
  4. ১০ জিলহজ
    জামারা, কুরবানি ও তাওয়াফে যিয়ারতফজরের পর সূর্যোদয়ের আগে মুজদালিফা ত্যাগ করে মিনায় এসে প্রথমে জামারায়ে আকাবায় (বড় জামারা) সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর কুরবানি সম্পন্ন করে মাথা মুণ্ডন করবেন; তখন ইহরামমুক্ত হতে পারবেন। অতঃপর তাওয়াফে যিয়ারত (ফরজ তাওয়াফ) ও সায়ী আদায়ের জন্য বাইতুল্লাহয় যাবেন।
  5. ১১–১২ জিলহজ
    আইয়ামে তাশরিক: মিনায় অবস্থান১০ ও ১১ জিলহজ দিবাগত রাত মিনায় থাকা ওয়াজিব। ১২ জিলহজ কঙ্কর নিক্ষেপ শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে না পারলে সে রাতেও মিনায় থাকা এবং ১৩ জিলহজ কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব হয়ে যায়।
  6. বিদায়
    বিদায়ী তাওয়াফমক্কা ত্যাগের আগে বাইতুল্লাহর প্রতি শেষ দায়িত্ব হিসেবে বিদায়ী তাওয়াফ আদায় করবেন।

পড়ার চেয়ে দেখলে সহজ: ইহরাম, তাওয়াফ, সায়ী আর হজের পাঁচ দিন, আমাদের আলেমের ব্যাখ্যায়।

আলেমের ভিডিও দেখুন

৭অধ্যায় ৭ · কেন সাথে আলেম

নির্ভুল হজের জন্য পাশে একজন হক্কানী আলেম

হজ ও ওমরাহর প্রতিটি ধাপ সুনির্দিষ্ট নিয়মে আদায় করতে হয়। অনেক হজযাত্রী অজান্তে ভুল করে ফেলেন, যার জন্য কাফফারা বা দম ওয়াজিব হয়ে যায়। হজ কেবল বাহ্যিক রীতিনীতির নাম নয়; এটি আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। একজন হক্কানী আলেম যিকির, দোয়া ও মোরাকাবার মাধ্যমে এই আত্মিক উন্নতির পথ দেখান। তাই হক্কানী আলেমের সাথে হজ বা ওমরাহ পালন করলে তা নির্ভুলভাবে আদায় করা যায়।

“নিশ্চয়ই আলেমগণ নবীদের উত্তরাধিকারী।”সুনানে আবু দাউদ ৩৬৪১ · জামে তিরমিজি ২৬৮২

প্রতি সপ্তাহে আলেমের সাথে খোলা প্রশ্নোত্তর। হজে যান বা না যান, সবার জন্য।

সাপ্তাহিক প্রশ্নোত্তরে যোগ দিন
সন্ধ্যায় মদিনার মসজিদে নববী

৮অধ্যায় ৮ · মদিনা শরীফ

যে শহরে শায়িত আছেন প্রিয় নবী (সা.)

আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

মসজিদে নববীর দক্ষিণ-পূর্ব দিকে রাসূলুল্লাহ (সা.)-এর রওজা মুবারক, পাশেই হযরত আবু বকর (রা.) ও হযরত উমর (রা.)। মিম্বার ও রওজার মাঝের স্থানটুকু “রিয়াদুল জান্নাহ”, জান্নাতের বাগান। রওজা শরীফে সালাম পৌঁছে দেওয়া প্রতিটি মুমিনের পরম সৌভাগ্য।

“নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তাঁর প্রতি দরুদ পাঠাও এবং যথাযথভাবে সালাম জানাও।”সূরা আল-আহযাব ৩৩:৫৬

মসজিদে নববী, রিয়াদুল জান্নাহ, কুবা, উহুদ, বাকি: মদিনা যিয়ারতের পূর্ণ বর্ণনা।

মদিনা যিয়ারত পড়ুন

৯অধ্যায় ৯ · আমরা কারা

হজে যাবেন, কিন্তু কার সাথে?

আজ আর কেউ একা হজে যেতে পারেন না; সরকারি বা বেসরকারি কোনো ব্যবস্থাপনার হাত ধরেই যেতে হয়। তাই জীবনের এই শ্রেষ্ঠ সফরে সবচেয়ে বড় সিদ্ধান্ত একটাই: কার হাতে আপনি নিজেকে নিশ্চিন্তে সঁপে দেবেন।

মাধ্যম ও এজেন্সি

মাধ্যম হয়ে আসবেন, নাকি সরাসরি?

জমি কেনা-বেচা, বাসা ভাড়া, মেয়ের বিয়ে, জীবনের প্রায় সব কাজেই একজন মাধ্যম থাকেন। হজেও অনেকে পরিচিত কারো হাত ধরে আসেন, এতে দোষের কিছু নেই। তবে সরকারের কাছে হজের সব দায়-দায়িত্ব নিতে হয় এজেন্সিকেই। তাই পুরো কাজটা যখন এজেন্সির হাতে থাকে, তখনই সেবার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করা যায়।

মাধ্যম হয়ে এলে অনেক সময় যা ঘটে

  • এজেন্সি অনেক সময় শুধু টিকেট ও ভিসার কাজ পায়; থাকার ব্যবস্থা হয় আলাদাভাবে, যেখানে এজেন্সির দেখভালের সুযোগ থাকে না।
  • একই দলে কেউ বেশি দিয়েছেন, কেউ কম, কারো টাকা বাকি; ফলে সবার সেবা এক মানের থাকে না।
  • কোনো সমস্যা হলে দায়টা কার, তা স্পষ্ট থাকে না।

মাধ্যম হয়ে এলেও চুক্তি ও লেনদেন সরাসরি এজেন্সির সাথে করুন। তাতে আপনার প্রতিটি অধিকার সুরক্ষিত থাকে।

সরাসরি এজেন্সির কাছে এলে

আপনি শুধু ইবাদতে মন দিন, বাকি সব দায়িত্ব আমাদের

  1. প্রাক-নিবন্ধন, চূড়ান্ত নিবন্ধন ও কাগজপত্র
  2. ভিসা, বিমান টিকিট ও হজ প্রশিক্ষণ
  3. মক্কা-মদিনায় হোটেল, খাবার ও যাতায়াত
  4. মিনা, আরাফাত ও মুজদালিফায় সাথে আলেম ও গাইড
  5. যিয়ারত শেষে নিরাপদে ঘরে ফেরা

স্বচ্ছতা

আপনার গ্রহণকৃত প্যাকেজের অর্থের ব্যয়

প্যাকেজ মূল্যের প্রতিটি অংশ কোথায় খরচ হয়, আমরা খোলাখুলি দেখাই। সংখ্যাগুলো আনুমানিক; প্যাকেজ পেজে প্রতিটি প্যাকেজের বিবরণ।

  • বিমান ভাড়া [৩০%]
  • মক্কা ও মদিনার হোটেল [২২%]
  • সৌদি সেবা ও মিনা তাঁবু [১৮%]
  • সরকারি ফি ও ভিসা [১২%]
  • খাবার, যাতায়াত, গাইড [১০%]
  • এজেন্সির সেবা মার্জিন [৮%]

প্রতিটি জমার অফিসিয়াল রসিদ আপনার হাতে থাকবে, যাতে প্রতিটি টাকার হিসাব আপনি নিজে মিলিয়ে নিতে পারেন।

নিশ্চিন্ত লেনদেন

আপনার আমানত যেভাবে রাখি

  • লাইসেন্স নং ৫২১ আমাদের প্রতিটি কাগজে ও রসিদে লেখা থাকে
  • সকল অর্থ শুধু এজেন্সির অফিসিয়াল ব্যাংক হিসাবে জমা হয়
  • প্রতিটি জমার পর অফিসিয়াল মানি রসিদ দেওয়া হয়
  • প্যাকেজ সরকার ঘোষিত নিয়ম ও মূল্য অনুযায়ী
  • মতিঝিলের অফিসে যেকোনো কর্মদিবসে এসে কথা বলতে পারেন

যেকোনো প্রশ্ন থাকলে অফিসে আসুন, বসে কথা বলি।

আমাদের পরিচয়

দুই যুগ ধরে আল্লাহর মেহমানদের খেদমতে

পুল স্টার ইন্টারন্যাশনাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সি। দুই যুগ ধরে হজ ও ওমরাহ পরিচালনা করছি। প্রতিটি দলের সাথে লাইসেন্সের মালিক নিজে যুক্ত থাকেন, সাথে থাকেন হক্কানী আলেম।

আস্থা আসুক দেখে-শুনে

আমাদের সম্পর্কে যা জানা দরকার

হজ লাইসেন্স
নং ৫২১, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় · মন্ত্রণালয়ের তালিকায় মিলিয়ে দেখুন
অফিস
নিউ ইডেন মার্কেট, ৬ষ্ঠ তলা, মতিঝিল, ঢাকা · ম্যাপে দেখুন · সরাসরি এসে চা খেয়ে যান
ব্যাংক হিসাব
POOL STAR INTERNATIONAL, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড · হিসাব নং 00236001898 · সকল লেনদেন এই হিসাবেই
সদস্যপদ
আইএটিএ · আটাব · হজ এজেন্সি সংগঠন · বিমান বাংলাদেশ · সৌদিয়া
মালিক
মোঃ সাইফুল্লাহ আল মামুন, নিজে প্রতিটি দলের সাথে যুক্ত · আমাদের টিম দেখুন
[হজ লাইসেন্স সনদের ছবি]
মতিঝিলে পুল স্টারের অফিসের ভেতর

দুই যুগের অভিজ্ঞতা

সরকার অনুমোদিত হজ লাইসেন্স নং ৫২১

সাথে হক্কানী আলেম

প্রতিটি ধাপ সুন্নাহ অনুযায়ী নির্ভুলভাবে

প্রতি ৪৬ জনে একজন গাইড

প্রতিটি দলের নির্ধারিত গাইড

স্বচ্ছ মূল্য

প্রতিটি খরচের খোলা হিসাব

নিজের চোখে দেখুন

বিগত বছরগুলোতে আমাদের হাজীদের সাথে

মসজিদুল হারাম, হজের দিনগুলো, যিয়ারত আর সফরের মুহূর্ত: সবই আমাদের কাফেলার নিজের তোলা ছবি, কোনো স্টক ছবি নয়।

  • মসজিদুল হারামে কাবার সামনে পুল স্টারের হাজীগণমসজিদুল হারামে, বাইতুল্লাহর সামনে
  • কাবা শরীফ চত্বরে হাজীগণকাবা চত্বরে আমাদের কাফেলা
  • ইহরাম অবস্থায় মসজিদুল হারামে হাজীদের দলইহরাম অবস্থায়, মসজিদুল হারাম
  • সৌদি আরবে পুল স্টারের টিমসৌদি আরবে আমাদের টিম
  • হজের দিনগুলোতে হাজীদের কাফেলাহজের দিনগুলোতে কাফেলার সাথে
  • আলেমের সাথে হাজীসফরজুড়ে সাথে আলেম
  • হজের সফরে দলবদ্ধ হাজীগণদলবদ্ধভাবে হজের পথে
  • যিয়ারতের একটি স্থানেযিয়ারতের স্থানে
  • মক্কায় হাজীদের সাথে পুল স্টারের টিমমক্কায় হাজীদের সাথে
  • যিয়ারতে হাজীদের দলযিয়ারতে হাজীদের সাথে
  • সফরের মাঝে হাজীদের সাথে একসাথে খাবারসফরের মাঝে একসাথে

যাত্রার আগে: হজযাত্রীদের প্রশিক্ষণ

প্রতি বছর যাত্রার আগে আলেমদের উপস্থিতিতে হজযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল।

  • হজযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিলে বক্তব্যহজযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল
  • প্রশিক্ষণে উপস্থিত হজযাত্রীগণপ্রশিক্ষণে উপস্থিত হজযাত্রীগণ
  • প্রশিক্ষণ মাহফিলের মঞ্চআলেমদের উপস্থিতিতে প্রশিক্ষণ

হাজীদের মুখে

তাঁদের কথাই আমাদের পরিচয়

যাঁরা আমাদের সাথে হজ করেছেন, তাঁরা নিজের মুখে বলছেন: হোটেল, খাবার, গাইড, আলেমের সঙ্গ আর মিনা-আরাফাতের দিনগুলো।

“[হাজীর এক লাইনের মূল কথা]”

[নাম], [জেলা] · হজ [বছর] · প্যাকেজ ০১

“[হাজীর এক লাইনের মূল কথা]”

[নাম], [জেলা] · হজ [বছর] · প্যাকেজ ০২

“[হাজীর এক লাইনের মূল কথা]”

[নাম], [জেলা] · হজ [বছর] · ভিআইপি

সব ভিডিও ও নাম প্রকাশ হাজীর লিখিত সম্মতিতে।

আমাদের ওয়াদা

আপনার হজ, আমাদের আমানত

আমরা কোনো কোম্পানি নই যেখানে আপনি একটি নম্বর। আপনি আমাদের পরিবারের মেহমান। তাই কয়েকটি কথা দিচ্ছি:

  • ফোন বা ফরম পাঠানোর ১ ঘণ্টার মধ্যে একজন মানুষ আপনাকে কল করবেন, অটো-রিপ্লাই নয়।
  • প্রতিটি টাকা জমার পর অফিসিয়াল রসিদের ছবি হোয়াটসঅ্যাপে পাবেন।
  • যাত্রার আগেই আপনার গাইডের নাম ও ফোন নম্বর হাতে পাবেন; প্রতি ৪৬ জনে একজন।
  • হোটেল, রুম, খাবার যা দেখাব, তাই পাবেন। না পারলে আগে থেকে বলব, পরে অজুহাত নয়।
  • ফিরে আসার পরও যোগাযোগ থাকবে; আপনার মতামত আমাদের পরের বছরের পাঠ।

মতিঝিলের অফিসে আসুন, লাইসেন্স দেখুন, বসে কথা বলুন। চা আমাদের পক্ষ থেকে।

অফিসের ঠিকানা দেখুন

১০অধ্যায় ১০ · প্যাকেজ ও প্রাক-নিবন্ধন

কোন প্যাকেজ আপনার জন্য?

তিনটি প্যাকেজের সংক্ষিপ্ত তুলনা। হোটেলের আসল ছবি, রুম ট্যুর ও পূর্ণ বিবরণ প্যাকেজ পেজে।

হজ প্যাকেজ ০১

৳ [মূল্য]

মক্কায় থাকা
হোটেল, হারাম থেকে ৫০০ মি.
মদিনায় থাকা
হোটেল, ৩০০ মি.
প্রতি রুমে
৪/৫ জন, সংযুক্ত বাথরুম
মেয়াদ
৪০/৪৫ দিন
বিস্তারিত দেখুন

হজ প্যাকেজ ০২

৳ [মূল্য]

মক্কায় থাকা
বাসা, হারাম থেকে ১০০০ মি.
মদিনায় থাকা
বাসা, ৮০০ মি.
প্রতি রুমে
৫/৬/৭ জন, সংযুক্ত/কমন বাথরুম
মেয়াদ
৪০/৪৫ দিন
বিস্তারিত দেখুন

ভিআইপি হজ প্যাকেজ

৪ তারকা

৳ [মূল্য]

মক্কায় থাকা
৪ তারকা হোটেল, ৫০০ মি.
মদিনায় থাকা
৪ তারকা হোটেল, ৩০০ মি.
প্রতি রুমে
৪ জন, সংযুক্ত বাথরুম
মেয়াদ
৩৫ দিন
বিস্তারিত দেখুন

আমাদের মূল প্রস্তুতি হজ ২০২৮-এর জন্য। তবে হজ ২০২৭-এ যেতে চাইলেও সুযোগ আছে, আর পরের বছরগুলোর জন্যও আগাম নিবন্ধন নেওয়া হচ্ছে।

প্রবাসী হজযাত্রী? আলোচনা সাপেক্ষে আলাদা প্যাকেজ। হোয়াটসঅ্যাপে কথা বলুন

শেষ ধাপ

আপনার হজের যাত্রা শুরু হোক আজই

প্রাক-নিবন্ধন করে আপনার আসন নিশ্চিত করুন। আমাদের টিম সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে।

  1. জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি অথবা পাসপোর্টের কপি
  2. নির্ধারিত ৳ ৩০,০০০ এজেন্সির ব্যাংক হিসাবে জমা
  3. সরকার ঘোষিত সময়ে নিবন্ধন ও প্যাকেজের বাকি টাকা এজেন্সির ব্যাংক হিসাবে জমা

সকল অর্থ শুধু এজেন্সির অফিসিয়াল ব্যাংক হিসাবে, রসিদসহ

POOL STAR INTERNATIONAL · স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা, ঢাকা · হিসাব নং 00236001898

সরাসরি কল করুনহোয়াটসঅ্যাপে কথা বলুন

সাধারণ প্রশ্নোত্তর

হজ ২০২৮-এর মোট খরচ কত হবে?

সরকার প্রতি বছর প্যাকেজ ঘোষণা করে; তার উপর হোটেলের দূরত্ব ও রুমের ধরন অনুযায়ী আমাদের তিনটি প্যাকেজ। প্রতিটি টাকা কোথায় যায়, প্যাকেজ পেজে খোলাখুলি দেখানো আছে।

প্রাক-নিবন্ধন কবে ও কীভাবে করব?

জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি আর ৳ ৩০,০০০ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিলেই হয়। সরকার ঘোষিত সময়ে বাকি টাকা ও চূড়ান্ত নিবন্ধন।

কী কী কাগজপত্র লাগবে?

বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছবি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সনদ। পূর্ণ তালিকা হজ গাইডে।

টাকা ফেরতের নিয়ম কী?

সরকারি হজ নীতি ও এজেন্সির ফেরত নীতি অনুযায়ী, যা নিবন্ধনের আগেই লিখিতভাবে দেওয়া হয়।

সব প্রশ্নোত্তর দেখুন